1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সভায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এসময় সেখানে আরো বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক মেজর সজীব, সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম, ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সাতক্ষীরা পৌরসভার সিইও মোঃ আসাদুজ্জামান, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম বাবলা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সায়েদুর রহমান মৃধা, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহা: আবুল খায়ের, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি প্রমুখ। সভায় এ সময় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের দুই গ্রুপের দ্বন্দ নিরসন, যানজট নিরসন ও সড়কের উন্নয়নসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।