1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

দুবলারচরে মুক্তিপণ দাবীতে জেলেকে অপহরণ

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

শরণখোলা আঞ্চলিক অফিস : দুবলার লইট্রাখালী এলাকা থেকে সোমবার ভোররাতে মুক্তিপণের দাবীতে হাফিজুল নামে এক জেলেকে অপহরণ করেছে বনদস্যু সুমন বাহিনী। জেলে অপহরণের ঘটনায় দুবলা জেলেপল্লীতে বনদস্যু আতংক বিরাজ করছে। দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ সোমবার (১০ নভেম্বর) দুপুরে মোবাইল ফোনে জানান, দুবলার মাঝেরকেল্লার জেলে হাফিজুল (৩৫) সহ অন্য জেলেরা রবিবার দিবাগত রাতে দুবলারচরের কাছে লইট্রাখালী খালে মাছ ধরতে যায়। সোমবার ভোররাত ৩টার দিকে বনদস্যু সুমন বাহিনী একটি ট্রলারে করে এসে জেলে হাফিজুলকে বনদস্যুরা তাদের ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় বনদস্যুরা হাফিজুলের ট্রলারের মাঝি শাহিনকে বনদস্যুদের সাথে দুইদিনের মধ্যে যোগাযোগ করার জন্য দুইটি মোবাইল নম্বর দিয়ে যায়। অপহৃত জেলে হাফিজুল বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে। সুন্দরবনে নতুন করে বনদস্যুদের অপতৎপরতায় দুবলারচরের জেলেদের মাঝে বনদস্যু আতংক বিরাজ করছে বলে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি জানিয়েছেন। জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় বলেন, বনদস্যুদের হাতে অপহৃত জেলে হাফিজুল দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ি থেকে মাছ ধরার পাস নিয়ে সুন্দরবনের খালে গিয়ে দস্যুদের কবলে পড়েছে। বিষয়টি কোষ্টগার্ডকে জানানো হয়েছে। অচিরেই বনদস্যু দমনে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে ফরেষ্ট রেঞ্জার জানিয়েছেন। রণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন,দুবলারচরে জেলে অপহরণের খবর কেউ তাকে জানায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে থানার ওসি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।