1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা-যশোর সড়কের তুযুলপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাছ ব্যবসায়ী আব্দুল আলিম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন অপর আরোহী। গতকাল সোমবার দুপুর বারোটার দিকে এঘটনা ঘটে। আব্দুল আলিম কলারোয়া উপজেলার ব্রজবাকসা গ্রামের বাসিন্দা। আহত আক্তার হোসেনও একই গ্রামের বাসিন্দা। সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান,আব্দুল আলিম ও তাঁর ব্যবসায়ীক পার্টনার আক্তার হোসেন সুন্দরবন এলাকা থেকে মোটরসাইকেলে কলারোয়ায় ফিরছিলেন। পথিমধ্যে তুযুলপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলিম ঘটনাস্থলে নিহত হন। আহত আক্তার হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আব্দুল আলিমের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানি এই পুলিশ কর্মকর্তা।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।