1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

নগরীতে জামায়াতের প্রার্থীর গণসংযোগ ও পথসভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান দৌলতপুর থানাধীন ৫ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন। বিকেল থেকে শুরু হওয়া এই গণসংযোগ দিবা নৈশ কলেজ রোড, পিরামিড, বি এল কলেজ গেট, মনা সুপার শপ এলাকায় এসে শেষ হয়। এমপি প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান নেতা-কর্মীদের নিয়ে ঐ এলাকার বিভিন্ন রাস্তা ও অলি-গলি প্রদক্ষিণ করেন। এ সময় তার সমর্থনে বিভিন্ন ধরনের শ্লোগানে শ্লোগানে এলাকাটি মুখরিত হয়ে ওঠে। তিনি সাধারণ ভোটারদের কাছে ভোট ও দোয়া চান। ৫ নং ওয়ার্ড আমীর জাকির হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি ইবাদত হোসেন এর পরিচালনায় পথ সভায় খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরীর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসেন, দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, বি এল কলেজের সাবেক ভিপি এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, সাবেক ছাত্রশিবিরনেতা সমাজসেবক মুনসুর আলম চৌধুরী, আজিজুর রহমান স্বপন, ইসমাইল হোসেন পারভেজ, ডা. গোলাম কিবরিয়া, অধ্যাপক বদরুল ইসলাম, অধ্যাপক শহিদুল ইসলাম, ফিরোজ আহমেদ তুহিন, হাফিজুর রহমান, গাজী ফিরোজ, আল ফিদা হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরী সহ সভাপতি মাহফুজুর রহমান, জামায়াত নেতা রেজাউল ইসলাম, আব্দুল হক, জালাল আফগানী, জুনায়েদ খান, মাাুদ রানা, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, হাসানুজ্জামান, মফিজ প্রমুখ বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।