1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১০ নভেম্বর) দুপুরে মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মিরাজ সদস্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্রী প্রার্থী হিসাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ওসি কামাল হোসেন জানান, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা ও মাজড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় কাশিয়ানী থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই ঘটনায় সন্দেহভাজন আসামী হিসাবে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মিরাজকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান এনামুল হক মিরাজকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।