1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

যশোর সেনানিবাসে বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোর সেনানিবাসে সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল (এসটিসিঅ্যান্ডএস)-এ কোর অব সিগন্যালস্-এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবারের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সেনাপ্রধান অনুষ্ঠানে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানানো হয়। পরে তিনি অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব সিগন্যালস্-এর সেনাসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সেনাপ্রধান দেশ ও জাতি গঠনে কোর অব সিগন্যালস্-এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি, দেশের সেবায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। এর আগে গত রবিবার এসটিসিএন্ডএস-এ কোর অব সিগন্যালস্-এর ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল মো. নাসিম পারভেজ। নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে জ্যেষ্ঠতম অফিসার ও জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার কর্নেল কমান্ড্যান্ট র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।