1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

যশোরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোরের এড়েন্দা বাজারে একই পরিবারের পাঁচজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার প্রস্তুতি চলছে। আহতরা হলেন, তিন ভাই ইউনিয়ন বিএনপি নেতা জামান হোসেন, সদর উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক কামাল হোসেন, রবিউল, এবং জামানের দুই ছেলে শিহাব ও সোহান। স্বজনেরা জানান, জামান ও কামালের ভাইজি রিতুর শ্বশুরবাড়ি চৌগাছায়। সম্প্রতি তার শাশুড়ি মারা গেলে রিতুই এড়েন্দা গ্রামের শিমুল নামের এক নারীর সঙ্গে শ্বশুরের বিয়ে দেন। ওই বিয়ে দেয়াই কাল হয়ে দাড়ায় তার জীবনে। বিয়ের পর থেকেই চৌগাছায় শ্বশুর, শাশুড়ি এবং রিতুর মধ্যে গোলযোগ শুরু হয়। এর মধ্যেই একদিন আগে শাশুড়ি শিমুলের সঙ্গে রিতুর হাতাহাতি হয়। এ অবস্থায় রিতু এড়েন্দা গ্রামের বাড়িতে চলে আসেন। অন্যদিকে শাশুড়ি শিমুল তার ভাই মানিক, নাসিম, সাজ্জাদসহ কয়েকজনকে পুরো বিষয়টি জানান। তাদেরকে শায়েস্তার নির্দেশ দেন। এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার মাশহুরুল হক জুয়েল বলেন, আহতদের মধ্যে শিহাবের অবস্থা অত্যন্ত খারাপ। এছাড়া জামানের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। কামালের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত রয়েছে। বাকি দুইজন আশঙ্কামুক্ত। পরীক্ষা চলছে। গুরুতর তিনজনকে রেফারের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারে আমরা মাঠে আছি। এদিকে খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান বিএনপি নেতা আশরাফুজ্জামান মিঠুসহ অন্যান্যরা। এ বিষয়ে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, জামান ও কামাল দুজনেই বিএনপির রাজনীতির সাথে সক্রিয়। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। দ্রুত আসামিদের আটকের দাবি জানান আব্দুর রাজ্জাক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।