1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

দশমিনায় কৃষি প্রনোদনার বীজ ও সার বিতরন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে বিভিন্ন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.জাফর আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহীনুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন চন্দ্র হাওলাদার,পরিসংখ্যান কর্মকর্তা মো.মনির হোসেন,পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুর রহমান সোহেল প্রমুখ। প্রনোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে বিভিন্ন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৫ হাজার ৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, মুগ, মিষ্টি আলু, খেসারি,ফেলনের বীজ প্রদান করা হয়। এছাড়া ৪শত ৫০জন কৃষকের মাঝে শাক সবজির ফসল আবাদ বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ বিতরন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি প্রনোদনা কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ কমে যাবে এবং ফলন বৃদ্ধি পাবে। এতে একদিকে কৃষকের আয় বাড়বে অন্যদিকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।