1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও মাদকসহ ডাকাত আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

কয়রা প্রতিনিধি : সুন্দরবনের শ্যামনগর ও কয়রায় পৃথক অভিযানে দেশি–বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্যসহ এক অস্ত্র ব্যবসায়ী ও দুর্ধর্ষ দুলাভাই বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাতে কৈখালী স্টেশনের সদস্যরা কৈখালীর ভেটখালী বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী মামুন কয়ালকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী বয়াসিং খালের পাশে পুঁতে রাখা ৯ এমএম বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান ও ৮ রাউন্ড তাজা কার্তুজ এবং বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে, গত ৮ নভেম্বর রাতে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন কয়রা কর্তৃক সুন্দরবনের খাশিটানা ও ছেড়াখাল এলাকায় দুলাভাই বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এ সময় ডাকাতরা গুলি চালালে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। পরে কয়রা থানা এলাকা থেকে বাহিনীর সহযোগী সোলায়মান (৫০)কে আটক করা হয়। তার তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোরে পুনরায় অভিযান চালিয়ে একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা গোলা, ২৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৪৪টি চকলেট বোমা, মোবাইল, ওয়াকি টকি, বাইনোকুলার ও ২০ গ্রাম গাঁজাসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।