1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে কৃষক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসি দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু চিতলমারীর ‘হাম-রুবেলা’ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা আক্তার জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮ কাবা শরিফের গিলাফ উত্তোলন, শুরু হলো হজের আনুষ্ঠানিক প্রস্তুতি শ্যামনগরে ব্যতিক্রমধর্মী ম্যারাথন ‘রান ফর ওয়াটার অনুষ্ঠিত

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি : “সিইসি জানে না, বাগেরহাট চেনে না—বাগেরহাটে ৪টি আসন, ফিরে দাও, দিতে হবে”—এমন শ্লোগানে মুখর হয়ে উঠেছে বাগেরহাটের চিতলমারী উপজেলা। চার আসন পুনর্বহালের দাবিতে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে চলছে টানা ৪৮ ঘণ্টার সকাল-সন্ধ্যা হরতাল।

দিনভর সর্বদলীয় নেতা-কর্মীরা ঢাকা–চিতলমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে এবং জনজীবনে স্থবিরতা নেমে আসে।

আন্দোলনকারীরা জানান, বাগেরহাটে চারটি সংসদীয় আসন আগের মতো পূর্ণ বহাল রাখতে হবে। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

হরতালের কারণে উপজেলা নির্বাচন অফিস, উপজেলা পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও দোকানপাট পুরোপুরি বন্ধ হয়ে যায়। শতাধিক মৎস্য আড়তেও ব্যবসা-বাণিজ্য থেমে যায়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চিতলমারী বাজার এলাকা।

বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিএনপি নেতা মো. সোয়েব হোসেন বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ছাড়া চিতলমারীতে এমন হরতালের দৃশ্য আমি আর কখনও দেখিনি।”

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এলাকাজুড়ে মাইকিং ও সর্বদলীয় বিক্ষোভ মিছিলের মাধ্যমে হরতালের ঘোষণা দেওয়া হয়।

বুধবার মহাসড়ক অবরোধকালে বক্তব্য রাখেন সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মো. মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শরিফুল হাসান অপু, সাবেক সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মনিরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী শাখার সভাপতি ডা. কাজী আবুল কালাম, সেক্রেটারি মাওলানা শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মো. ফজলুল হক শেখ, এ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, বিএনপি নেতা সোয়েব হোসেন গাজী, শিপন মুন্সি, রাজু আহমেদ মুন্সি, যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নিয়ামত আলী খান, কাশীনাথ বৈরাগী, যুব ইসলামী আন্দোলনের সভাপতি ডা. শেখ নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান প্রমুখ।

বক্তারা জোর দিয়ে বলেন, “বাগেরহাটের চারটি আসন পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চলবে। দাবি মানা না হলে আগামীর কর্মসূচি আরও কঠোর হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।