1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ডাকসুতে যারা বিজয়ী হয়েছে, তাদের অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি। গণতন্ত্রের রীতি হবে সবাইকে অভিনন্দন জানাতে হবে। কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে। যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে, তাই এগুলো স্বাভাবিক।
বুধবার (১০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, তার মতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরাসরি ডাকসু নির্বাচনে অংশ নেয়নি। তবে শিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রতি তিনি শুভকামনা জানান। তিনি বলেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন।
ডাকসু-চাকসু প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখানকার বিজয়ীদের কেউ কেউ পরবর্তীতে বড় রাজনীতিবিদ হয়েছেন। আবার অনেকেই এখনও সংগ্রাম করে চলেছেন। এটাই শিক্ষাঙ্গনের রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির বাস্তব চিত্র, যাকে তিনি ‘পোস্টমর্টেম’ বলে উল্লেখ করেন।
ডাকসু নির্বাচনের প্রভাব নিয়ে তিনি বলেন, বড় রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা ছাড়া ডাকসুর নির্বাচিত নেতারা জাতীয় রাজনীতিতে খুব একটা এগোতে পারেননি। তাই ছাত্র রাজনীতির সঙ্গে বৃহৎ রাজনীতির সংযোগ থাকা জরুরি বলে তিনি মত দেন।
তিনি আরও বলেন, ছাত্র রাজনীতির প্রয়োজন আছে। দেশের সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনের অনেকটাই এসেছে ছাত্র আন্দোলনের মাধ্যমেই। ছাত্র সংসদ ও ছাত্র রাজনীতির মাধ্যমেই পরিবর্তনগুলো সম্ভব হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।