1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

চারটি আসন বহালের দাবীতে ফকিরহাটে হরতাল

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা ফের কর্মসুচির অংশ হিসেবে ফকিরহাট উপজেলায় হরতাল চলছে। তবে তিনদিনের হরতালের প্রথমদিন ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে ফকিরহাট সড়ক মহাসড়কে দূরপাল্লার কোনো পরিবহন যাতায়াত করেনি। সড়ক ও মহাসড়কে এ্যাম্বুলেন্স, পণ্যবাহী পরিবহন, ব্যাটারী চালিত ভ্যান, ইজিবাইক, মরটসাইকেল করতে দেখা গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়েনি। তবে সরকারি দপ্তরগুলো খোলা ছিল। দোকান-পাট ব্যবসা প্রতিষ্ঠান খোলা দেখা গেছে। সড়ক-মহাসড়কের কেথাও ব্যারিকেট দেখা যায়নি। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কয়েকজন যাত্রীসাধারন জানান, হরতালের কারনে দুর্ভোগের পড়তে হচ্ছে। তাদের গন্তব্যে পৌছাতে বিভিন্ন ভ্যান, ইজিবাইক ও মটরসাইকেলে জেতে হচ্ছে। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি বাড়তি ভাড়া ব্যয় করতে হচ্ছে।

এসময় বিএনপির কেন্দ্রয়ি নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান জানান, মঙ্গলবার ও বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালিত হবে। বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসন পুন:বহাল না করা হলে নতুন করে লাগাতার কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।