1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

তালায় দূর্গাপূজা উপলক্ষে প্রশাসনের মতবিনিময়

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিতকরণে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দীন, পাটকেলঘাটা থানা ওসি শেখ শাহিনুর রহমান, উপজেলা বিএনপি ও পূজা উদযাপন কমিটির সভাপতি মৃণাল কান্তি রায়, তালা মহিলা কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা সদর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তালা প্রেসক্লাব সভাপতি এম. এ. হাকিম, সাংবাদিক এস. এম. লিয়াকত হোসেন ও উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ স্থানীয় সমস্যাবলি তুলে ধরে সমাধানের প্রস্তাবনা দেন। অনুষ্ঠানে জানানো হয়, আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসবকে সফল ও উৎসবমুখর করতে তালা উপজেলার ১৯৬টি পূজামণ্ডপের অনুকূলে সরকারিভাবে ৫০০ কেজি করে মোট ৯৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।