1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

লোহাগড়ায় অন্ধ ও অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন বিএনপির নেতৃবৃন্দ

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার কোলা গ্রামের অন্ধ ও অসহায় বিধবা বৃদ্ধা আনোয়ারা বেগমের (৫১) পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার
দিকে ওই অন্ধ ও অসহায় বৃদ্ধার হাতে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেন লোহাগড়া পৌর বিএনপির নেতা-কর্মীরা।

প্রসঙ্গত : উল্লেখ্য যে, সম্প্রতি অন্ধ ও অসহায় বিধবা বৃদ্ধা আনোয়ারা বেগমের মানবেতর জীবনযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তিনি নড়াইলের স্থানীয় নেতাকর্মীদের দ্রুত ওই অন্ধ ও অসহায় বিধবা বৃদ্ধার পাশে দাঁড়িয়ে সাহায্য-সহযোগিতার নির্দেশ দেন এবং সার্বিক খোঁজ খবর নিতে বলেন।

তারই ধারাবাহিকতায় লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টুর নেতৃত্বে বুধবার দুপুরে নেতা-কর্মীরা ওই অন্ধ ও অসহায় বিধবা বৃদ্ধার কোলা গ্রামের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এসময় ওই অন্ধ বৃদ্ধা আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং এক পর্যায়ে কেঁদে ফেলেন।
অন্ধ ও অসহায় বৃদ্ধা আনোয়ারা বেগম কাশীপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের মৃত জাবের শেখের স্ত্রী। প্রায় ১০ বছর পূর্বে জাবের শেখ মারা যান। এই দম্পত্তির একমাত্র ছেলে আল মামুন মাদরাসায় লেখাপড়া করাকালীন সময়ে লোহাগড়ায় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। গত এক বছর পূর্বে ফুটবল খেলতে গিয়ে আল মামুনের পা ভেঙ্গে যায়। বর্তমানে আল মামুন ঢাকায় তার খালা নার্গিস খানমের বাসা বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আটা, মুড়ি, চিড়া, ডিম, পিয়াজ,রসুন ও লবণসহ অন্যান্য সামগ্রী।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিদ আলম শিপলু, লোহাগড়া পৌর বিএনপির সহ-সভাপতি সৈয়দ আব্দুস সবুর, শ্রমিকদল নেতা সাবু শেখ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য আশিকুর রহমান স্বপনসহ অন্যরা।
লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সমাজের
অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে তারা নিয়মিত উদ্যোগ গ্রহণ করে আসছেন। তারই ধারাবাহিকতায় আমরা লোহাগড়া বিএনপি অসহায় অন্ধ ও বিধবার পাশে আমরা দাড়িয়েছি।আমার নিয়মিত তার খোঁজ খবর রাখবো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।