1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ফকিরহাটে টাইফয়েড টিকা পাবে প্রায় ৪০হাজার শিশু-কিশোর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলা পর্যায়ে শিক্ষকগণ ধর্মীয় ও কমিউনিটি লিডারণ নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান সাগর। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রে সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, মেডিকেল অফিসার ডা: শিমুল হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা অরুপ কুমার লস্কর, শারমিন আরা, মো: মামুন হোসেন, এমটি (ইপিআই) মো: কামলা হোসেন, স্বাস্থ্য পরিদর্শক রঞ্জন সেন, আ: রাজ্জাক প্রমূখ। এমটি (ইপিআই) মো: কামলা হোসেন জানান, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান পর্যন্ত সকল ছাত্র-ছাত্রী ১ ডোজ টাইফয়েড টিকা পাবে, ক্যাম্পেইন চলাকালে নির্ধারিত দিনে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এবং ইপিআই টিকাদান কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে বলে জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান সাগর বলেন, টাইফয়েড ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত একটি রোগ। দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায়, টাইফয়েড টিকার মাধ্যমে টাইফয়েড জ্বর এবং জ্বরজনিত জটিলতা প্রতিরোধ করা যায়, ১২ অক্টোবর, ২০২৫ হতে মাসব্যাপী সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে, বাংলাদেশ সরকারের উদ্যোগে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ফকিরহাটে মোট ৩৯হাজার ৮’শ ৬২জন শিশু-কিশোর এই টিকা পাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।