1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

মুদি দোকানের আড়ালে মদ ও চোরাইকৃত মোবাইল বেচাকেনা, আটক ২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : নড়াইল শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র রূপগঞ্জ বাজারের মুদি দোকান লক্ষ্নী ভান্ডারে অভিযান চালিয়ে মদ, বিয়ার, ধারালো অস্ত্র ও অবৈধ মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় দু’জনকে আটক করা হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত আটটা থেকে একটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন নড়াইল সেনা ক্যাম্পের সদস্যরা। এ সময় জেলা পুলিশের একটি দল সেনাবাহিনীর সঙ্গে ছিলেন।
অভিযানের খবর পেয়ে দোকান মালিক পলাশ কুন্ডু পালিয়ে গেলেও আটক করা হয়েছে দোকান কর্মচারী নড়াইল সদরের মুশুরিয়া গ্রামের পিনাক কুন্ডু (৩৬) ও বেনাহাটি গ্রামের শুভ বিশ্বাসকে (২১)।
মুদি দোকান লক্ষ্নী ভান্ডারে তল্লাশি চালিয়ে তিনটি হকিস্টিক, পাঁচ বোতল বিদেশি মদ, নয়টি বিয়ার, ১৮টি বিদেশি চাকু, ১৯টি দেশি অস্ত্র এবং ৪০টি চোরাইকৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
জানা যায়, মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও দেশি অস্ত্র কেনাবেচা করে আসছিলেন লক্ষী ভান্ডারের মালিক পলাশ কুন্ডু। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।