1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সাতক্ষীরা সীমান্তে ৩৩ হাজার মার্কিন ডলার উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের তেতুলতলা নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থা এই ডলার উদ্ধার করা হয়। এসব ডলার ভারতে পাচারের জন্য সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানায় বিজিবি।
বিজিবি সূত্র জানায়, বিজিবির কাছে খবর আসে যে, বুধবার রাতে কলারোয়ার মাদরা সীমান্ত এলাকা দিয়ে মোটা অংকের মার্কিন ডলারের একটি চালান ভারতে পাচার করা হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি মাদরা বিওপির একটি বিশেষ টহল দলের সদস্যরা সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ এর রেফারেন্স পিলার ৮ ও ৯ এর মধ্যবর্তী শূন্য লাইন হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া সীমান্তের তেতুলতলা নামক স্থানে কৌশলে অবস্থান নেয়। এ সময় রাত ৯টার দিকে বিজিবি সদস্যরা বর্ণিত স্থান হতে সীমান্তের দিকে গমনকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে ধাওয়া করলে সে তার হাতে বহনকারী ১টি পলিথিন ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল উক্ত স্থানে তল্লাশি করে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগের মধ্যে হতে ১০০ ডলারের ৩টি বান্ডিলে মোট ৩০ হাজার আমেরিকান ডলার উদ্ধার করে। যা বাংলাদেশী মুদ্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে বলা হয়, উদ্ধারকৃত মার্কিন ডলার কোর্টের আদেশ গ্রহণ ও যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।