1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সাতক্ষীরা সীমান্তে ৮ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা ‌প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে ৮ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের আমুদিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা উক্ত বাংলাদেশীদের হস্তান্তর করে। রাতেই তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপাদ্দ করা হয়েছে। এব্যাপারে সাতক্ষীরার তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মো. আবুল কাশেম একটি সাধারণ ডায়েরী করেছেন।
সাধারণ ডায়েরীতে বলা হয়েছে, আটক বাংলাদেশী নাগরিকরা গত ১৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমকালে বিএসএফ তাদেরকে আটক করে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা বিজিবির কমান্ডারের মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির নিকট হস্তান্তর করেন।
হস্তান্তরকৃতরা হলেন, খুলনার কয়রা থানার নাকসা গ্রামের মো. মনি বিশ্বাসের ছেলে মো. হারুন (৩০), ময়মনসিংহ এর ফুলবাড়ি থানার ঢামোর গ্রামের সামসুল আলমের স্ত্রী জেবা সাবিহা বিনতে করিম (২২), কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সুতারপাড়া গ্রামের মো. সুজন এর স্ত্রী জান্নাত বেগম (৩৫), নারায়নগঞ্জ সদর থানার ভুইগড় গ্রামের আব্দুল আলিমের স্ত্রী নীপা (৩৯), যশোরের অভয়নগর থানার পাইকপাড়া গ্রামের মোঃ আজিজুল বিশ্বাসের ছেলে মোঃ ইকরামুল বিশ্বাস (২৪) ও তার স্ত্রী মোছাঃ রহিমা খাতুন (২৪), সাতক্ষীরার আশাশুনি থানার বুড়িয়া গ্রামের সবুজ মন্ডলের স্ত্রী রূপা রানী (২৮) ও একই থানার মহিষকুড় গ্রামের রবীন্দ্র নাথ পরামানিকের ছেলে অনাদী রঞ্জন পরামানিক (৪২)।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।