1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

মেহেরপুর সীমান্তে গাঁজাসহ আটক ৩

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত থেকে ৩ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে বিজিবি। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাদের আটক করে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসসি জানান, ভোর সাড়ে ৪টার দিকে রংমহল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৭/৬-এস থেকে প্রায় ২৫০ গজ ভেতরে খাসমহল নামক স্থানে নম্বর-৬৭৫৮০ হাবিলদার মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় ৩ কেজি গাঁজা ও একটি ব্যাটারি চালিত ভ্যানসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, গাংনী উপজেলার বাওট গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মো. মাসুদ রানা (৪০), তার স্ত্রী আনেরা বেগম (৩২) এবং খাসমহল গ্রামের হকমান আলীর ছেলে লোকমান আলী (৩৫)। তিনি আরও জানান, জব্দকৃত গাঁজা ও ভ্যানের আনুমানিক সিজার মূল্য ৯০ হাজার ৫০০ টাকা। আটক আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।