1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

চিতলমারীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে সূচনা হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় চিতলমারী এ.কে. ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি মো. সাজ্জাদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা বিএনপির সভাপতি মো. মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শরিফুল হাসান অপু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম নান্না, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক বুলু এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রিয়াজুল ইসলাম। এ ছাড়াও উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক এবং ক্রীড়া শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেবে উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি মাদ্রাসার শিক্ষার্থী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।