1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সাতক্ষীরা ‌উপকূলে ৬ হাজার মানুষের বিনা মুল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: গ্রামীণ জনপদের ৬ হাজার অসহায় ও দরিদ্র নারী ও পুরুষের বিনামুল্যে চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ প্রদান করা হয়েছে। ওষুধসহ বিনামুল্যে চিকিৎসা করাতে পেরে অনেক খুশি এসব দরিদ্র মানুষজন।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৯ ও ২০ সেপ্টেম্বর দুইদিন উপকূলীয় শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি মালঞ্চ টেকনিক্যাল কলেজের মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এই চিকিৎস সেবা দেয়া হয়।
বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী আলাউদ্দীন।
দুই দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিয়েছেন ডাক্তার. সাকির হোসেন স্বাদ, ডাক্তার ইসরার আহমেদ, ডা. রিফাত জাহান (সার্জন) এবং ডাক্তার মশিউর রহমানসহ আরো ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক। তারা যতœসহকারে রোগীদের সমস্যা মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি তাঁরা প্রয়োজনীয় পরামর্শ ও প্রেসক্রিপশন লিখে দেন।
শ্যামনগরের ঈশ্বরীপুর গ্রামের বৃদ্ধা মালতি বালা মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে দেহে নানা রোগে বাসা বেধেছে। অর্থাভাবে ভালো কোনো ডাক্তার দেখাতে পারিনা। এখানে বিনামূল্যে ডাক্তার দেখানো ও ওষুধ পেয়ে অনেক উপকৃত হয়েছেন বলে জানান।
উপজেলার পাতড়াখোলা গ্রামের সামছুদ্দিন গাজী বলেন, এলাকার লোক মুখে জানতে পেরে এসেছেন বিনামুল্যে ডাক্তার দেখা এবং ওষুধ দেয়া হবে এখানে। ডাক্তার আমাকে খুব যতœ করে দেখে সঙ্গে ওষুধ দিয়েছে। এতে তার খুব উপকার হয়েছে বলে জানান।
মেডিকেল ক্যাম্পের আয়োজক সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে “গ্রামীণ জনপদের অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসেবা অত্যন্ত জরুরি। তাই বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগরের এই ফ্র্রি মেডিকেল ক্যাম্প যেন জনসেবার দৃষ্টান্ত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।