1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সুন্দরবনে কীটনাশকসহ ৩ জেলে আটক : চিংড়ি, জাল ও নৌকা জব্দ

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

শরণখোলা আঞ্চলিক অফিসঃ পূর্ব সুন্দরবনে কীটনাশকসহ আবারো ৩ জেলে আটক হয়েছে। রবিবার সন্ধ্যায় সুপতি এলাকার বেতমোর সাইট খালে বিষ দিয়ে মাছ ধরার সময় ৩ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে ৪০ কেজি চিংড়ি, ২ বোতল কীটনাশক, খেপলা জাল ও নৌকা। আটক জেলেদের সোমবার সকালে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের সুপতি ফরেষ্ট ষ্টেশনের বনরক্ষীরা রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় টহলের সময় সুপতি বনাঞ্চলের বেতমোর নদীর সাইট খালে বিষ দিয়ে মাছ ধরা অবস্থায় ৩জন জেলেকে হাতে নাতে ধরে ফেলেন। এ সময় তাদের কাছ থেকে সুন্দরবনের খালে বিষ প্রয়োগ করে ধরা ৪০ কেজি চিংড়ি মাছ , ২ বোতল রিপকর্ড কীটনাশক, খেপলা জাল ও নৌকা জব্দ করা হয়েছে। আটক জেলেরা হচ্ছে, খলিল (৪০),আলামিন (৩০) ও জাহিদ (২৮) এদের সবার বাড়ী শরণখোলা উপজেলার রায়েন্দা গ্রামে বলে বনরক্ষীরা জানান।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, সুপতি এলাকায় বিষসহ আটক ৩ জেলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং মামলার আসামী ৩ জেলেকে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।