1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

কালীগঞ্জে সমাজসেবা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাবেক সমাজসেবা অফিসার ও বর্তমান বাগেরহাট জেলা সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার শেখ সহিদুর রহমানের বিরুদ্ধে এক প্রতিবন্ধীর নামে বরাদ্দকৃত ট্রাই সাইকেল বাবদ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগকারী আলমগীর কবির, কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদাহ গ্রামের আবুল কাসেমের পুত্র। তিনি বলেন, ভিক্ষুক পুনর্বাসন খাত থেকে তার নামে বরাদ্দকৃত ৩০ হাজার টাকা তিনি পাননি।
এ ঘটনায় তিনি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় পরিচালক ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। আলমগীর কবিরের আবেদনে উল্লেখ করা হয়, ২০ অক্টোবর ২০২৪ তারিখে ভিক্ষুক পূর্ণবাসন প্রকল্পের আওতায় সমাজসেবা অফিস থেকে তার নামে ট্রাই সাইকেল ক্রয়ের জন্য ৩০ হাজার টাকা পাশ করা হয়। তবে তার হাতে টাকা না দিয়ে সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান ওই অর্থ আত্মসাৎ করেন। যদিও পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ২৮ নভেম্বর ২০২৪ তারিখে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সাতক্ষীরা থেকে প্রাপ্ত একটি ট্রাই সাইকেল তাকে হস্তান্তর করা হয়।
ভুক্তভোগীর দাবি, “আমি একজন প্রতিবন্ধী মানুষ। সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান আমার প্রাপ্য ৩০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। আমি সেই টাকা ফেরত চাই এবং তার অনিয়ম-দুর্নীতির বিচার দাবি করছি।” এছাড়া অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধিদের ম্যানেজ করে তিনি সাতক্ষীরা শহরের কলেজ রোড এলাকায় একটি আলিশান বাড়ি নির্মাণ করেছেন। গত ৫ আগস্ট তাকে শ্যামনগর উপজেলায় বদলি করা হলেও স্থানীয় জনরোষের মুখে সেখানে যোগদান করতে পারেননি। পরে তাকে বাগেরহাটে প্রবেশন অফিসার হিসেবে পদায়ন করা হয়।
অভিযোগের বিষয়ে সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান বলেন, “ভিক্ষুক পুনর্বাসন খাতের বরাদ্দকৃত ৩০ হাজার টাকা আমি আলমগীর কবিরের মায়ের হাতে দিয়েছি। এছাড়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে প্রাপ্ত ট্রাই সাইকেল তার হাতেই তুলে দেয়া হয়েছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।