1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

বেনাপোলে বিদ্যুৎ স্পৃষ্টে চা দোকানীর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যশোরের শার্শা উপজেলার বেনাপোল বন্দর নগরী চেকপোস্ট বাজারে রাজা বাদশা মানি চেন্জারের সামনে একটি চায়ের দোকানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কালু কাজী (৪৩) নামে এক চা দোকানীর মৃত্যু হয়েছে। নিহত কালু কাজী নড়াইল জেলার লোহাগড়া এলাকার হাসেম কাজীর ছেলে। কালু স্ব-পরিবারে বেনাপোল বড়আঁচড়া গ্রামে ভাড়া বাড়িতে বসবাস করতো।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৭ টার সময় বেনাপোল চেকপোস্টে কালু কাজী নিজের চায়ের দোকানের পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে তার চায়ের দোকান বিদ্যুতায়িত মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারান। দোকানের লোকজন তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চা দোকানের কর্মচারী আরিফ জানান, আমি চা তৈরি করার জন্য পানির কেটলিতে হাত দিই। সাথে সাথে আমার শরীর বিদ্যুৎ হয়ে মালিক কালু কাজীর গায়ের উপর পড়ি। এ সময় আমি এবং দোকান মালিক আহত হই। কিছু সময়ের মধ্যে আমি সুস্থ হয়ে গেলেও মালিকের জ্ঞান না ফেরায় তাকে স্থানীয় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয় বেনাপোল পোর্ট থানার এসআই মানিক জানান, এ রকম একটা খবর শুনেছি। তার পরিবারের পক্ষ থেকে থানায় এখনও পর্যন্ত কোন অভিযোগ আসেনি। খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।