1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সাতক্ষীরা ‌জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে জেলা দলের জয়

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি ‌: সাতক্ষীরা জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, তৈয়ব হাসান বাবু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক মো. আরাফাত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন কুমার বিশ্বাস, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জামায়াতে ইসলামী শহর শাখার সেক্রেটারী খোরশেদ আলম, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী ও শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন প্রমুখ।
উদ্বোধনী খেলায় সাতক্ষীরা ভ্যেনুতে অংশ নেয় সাতক্ষীরা জেলা দল বনাম ভোলা জেলা দল। প্রথমার্ধের খেলায় গোল করে সাতক্ষীরা জেলা দল ১ এবং ভোলা জেলা দল ১ গোলে খেলার সমতায় প্রথমারদের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মধ্যে সাতক্ষীরা জেলা দল আরো একটি গোল করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দ্বিতীয় অর্ধে শেষের দিকে আরো একটি গোল করে সাতক্ষীরা জেলা দল।
ভোলা জেলা দলের ফাউল করার সুবাদে পেনাল্টি শুটে সাতক্ষীরা জেলা দল আরো একটি গোল করে। ফলে ৪-১ গোলে সাতক্ষীরা জেলা দল জয়লাভ করে।
খেলার রেফারির দায়িত্ব পালন করেন শেখ ফরিদ, সরকারি রেফারির দায়িত্ব পালন করেন ইশতিয়াক আহমেদ ও মো. রমজান আলী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মাহবুবুর রহমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।