1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

অভয়নগরে বৃদ্ধকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ললা মরা গ্রামে চোর সন্দেহে নসিব তালুকদার (৫০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ হত্যাকাণ্ডের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নসিব তালুকদার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চিতলমারী ইউনিয়নের সাবোখালী গ্রামের হামিদ তালুকদারের ছেলে।

দীর্ঘদিন ধরে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন তিনি।
এলাকাবাসী জানায়, নিহত ব্যক্তি একজন পেশাদার চোর ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন মৎস্যঘের থেকে মাছ চুরির একাধিক অভিযোগ রয়েছে। ঘটনার দিন বৃহস্পতিবার ভোররাতে নলামারা বিলে মৃত কৃষ্ণপদ বিশ্বাসের মৎস্যঘেরে মাছ চুরি করার সময় স্থানীয় মাছ শিকারিরা তাকে ধাওয়া দিলে সে পালিয়ে যায়।

সকালে নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মৃত ব্যক্তির ছেলে বাপ্পি তালুকদার বলেন, আমার বাবা মাছের ব্যবসা করতেন। তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেন, মৃত নসিব তালুকদারের বিরুদ্ধে মাছসহ বিভিন্ন চুরির অপবাদ রয়েছে। তাকে মাছ চুরির ঘটনায় পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হতে পারে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম রবিউল ইসলাম বলেন, নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে নসিব তালুকদার নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মুখে ও বুকে ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন রয়েছে।
ওসি বলেন,এ হত্যাকাণ্ডের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম ঠিকানা বলা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।