1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

মঠবাড়িয়ায় হেলাল হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া থেকে পটুয়াখালীর মহিপুরে মাছ ধরতে গিয়ে পরিকল্পিত হত্যাকান্ডের শিকার হয়েছেন হেলাল (২৪) নামে এক জেলে। হেলালের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ছোট মাছুয়া-তুষখালী সড়কে প্রায় সহাস্রাধিক নারী-পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত হেলাল মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের হারুন হাওলাদারের ছেলে। মানববন্ধনে হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন স্থানীয় সমাজ সেবক আরিফ ফরাজী, আলী আকব্বর, ফিরোজ হোসেন, মোঃ শাহ আলম, কুদ্দুস শরীফ, নিহত হেলালের বোন শারমিন আক্তার, বাবা হারুন হাওলাদার ও মা শেফালী বেগম।
বক্তারা বলেন, সাগরে মাছ ধরার জন্য ফিশিং বোটে যেতে দেরি হওয়ায় ৪ সেপ্টেম্বর রাতভর নির্যাতন করে হেলালকে নৃশংসভাবে হত্যা করা হয়। হেলালের ডাক চিৎকার শুনে কেউ যাতে উদ্ধার করতে না পারে সেজন্য বঙ্গোপসাগরের নির্জন জলরাশীতে গিয়ে নির্যাতন চালানো হয়। বেহুশ হয়ে হুশ হওয়ার পর আবারও নির্যাতন চালানো হয়। একপর্যায়ে দীর্ঘসময় অচেতন অবস্থায় পড়ে থাকলে সকাল ১০টার দিকে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এরপর হাসপাতালে লাশ ফেলে রেখে আসামীরা পালিয়ে যায়।
এ ঘটনায় ৫ সেপ্টেম্বর নিহত হেলালের মা বাদী হয়ে মহিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা এহাজারভুক্ত ৪ নং আসামী শুক্কুরকে গত ৮ সেপ্টেম্বর বাগেরহাট থেকে গ্রেফতার করে র‌্যাব। এদিকে শুক্কুর গ্রেফতারের পর মামলার প্রধান আসামী মন্টু ফরাজী সহ অন্য আসামীরা মামলার বাদী ও তার পরিবারকে হুমকি দিয়ে আসছে।
মামলার প্রধান আসামী মন্টু ফরাজী মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া গ্রামের আমির হোসেন ফরাজীর ছেলে। ঘটনার পর সে অন্য আসামীদের নিয়ে মহিপুর থেকে ফিশিং বোট চালিয়ে মোড়েলগঞ্জে এসে বোট ফেলে রেখে পালিয়ে যায়। মহিপুর থানা পুলিশ বোটটি জব্দ করেছে।
এ ব্যাপারে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদ হাসান জানান, ঘটনাস্থল বিবেচনায় মহিপুর থানায় মামলা হলেও বাদী ও আসামীদের বাড়ি মঠবাড়িয়া এলাকায়। এক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হলেও আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।