1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সাতক্ষীরা সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২২ লাখ টাকার বেশি ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ৫৯ বোতল ভারতীয় মদ, শাড়ি ও বিপুল পরিমাণ ঔষধ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর থেকে দিনব্যাপী পদ্মশাখরা, ভোমরা, কালিয়ানী, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, চান্দুরিয়া বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কেড়াগাছি এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় মদ ও ঝাউডাঙ্গা ক্যাম্পের টহল দল চেকপোস্ট এলাকা থেকে ৯ বোতল ভারতীয় মদ আটক করে। এছাড়া কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে ভারতীয় শাড়ি ও ঔষধসহ মোট ২২ লাখ ১৮ হাজার ৫০০ টাকার মালামাল জব্দ করা হয়।
অভিযানকালে- কাকডাঙ্গা বিওপি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ, মাদরা বিওপি ২ লাখ ১০ হাজার টাকার ঔষধ, হিজলদী বিওপি ৩৫ হাজার টাকার শাড়ি, পদ্মশাখরা বিওপি ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ, ভোমরা বিওপি ৩৫ হাজার টাকার শাড়ি, কালিয়ানী বিওপি ৭০ হাজার টাকার ঔষধ এবং চান্দুরিয়া বিওপি ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ আটক করে।
বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে এসব মালামাল ভারত থেকে বাংলাদেশে আনছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাষ্ট্র উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।
আটককৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে। পরে জনসম্মুখে মাদকদ্রব্য ধ্বংসের ব্যবস্থা করা হবে।
স্থানীয় জনগণ বিজিবির এ অভিযানকে স্বাগত জানিয়ে সীমান্তে এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।