1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

দশমিনায় পোকার আক্রমণ ঠেকাতে আলোক ফাঁদ ব্যবহার

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় আমন ক্ষেতে পোকার আক্রমন ঠেকাতে আলোক ফাঁদ ব্যবহার করছে। উপজেলায় মাঠের পর মাঠ সোনালী আমন ধানের ক্ষেতে কৃষকরা পোকা দমনে এই ফাঁদ ব্যবহার করে ধানের অধিক ফলন পাবে বলে আশা করছে। কৃষি বিভাগের দাবি, পোকার আক্রমণ প্রতিরোধে কৃষকদের পরামর্শ দেয়ার পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরন ও উঠান বৈঠক করা হয়। এছাড়া পোকা দমনে আলোক ফাঁদ পাতার জন্য পরামর্শ দেয়া হয়। চলতি বছর উপজেলায় আমন ধানের ব্যাপক আবাদ করা হয়। ধান ক্ষেতে পোকা যাতে আক্রমন করতে না পারে সেই লক্ষ্যে আগাম সতর্কতা হিসাবে আলোক ফাঁদ ব্যবহারের করতে বলা হয়। ধান ক্ষেতে মাজরা পোকা দেখা দিলে ধানের শীষ বের হতে সময় লাগতে পারে।
উপজেলার বাঁশবাড়িয়া, সদর, বহরমপুর, বেতাগী-সানকিপুর, আলীপুরা, রনগোপালদী ও চরবোরহান ইউনিয়নসহ বিস্তীর্ন চরাঞ্চলের ক্ষেতে কম বেশি পোকা দেখা দেয়। কৃষকেরা বিভিন্ন কীটনাশক ক্ষেতে প্রয়োগ করে থাকে। এই অবস্থায় কি ওষুধ প্রয়োগ করা হবে তা উপজেলা কৃষি বিভাগ পরামর্শ দিচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর এই উপজেলায় ১৮হাজার ৫শ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়। কৃষকেরা বলছেন, এই বছর ওষুধ কম প্রয়োগ করতে পারবো। পোকা দমন করার জন্য আলোক ফাঁদ ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি ও খরচ কম হবে।
এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকতা মো. জাফর আহাম্মেদ জানান,কৃষকদের ধান ক্ষেতে রোগ দমনে আলোক ফাঁদ ও বিভিন্ন কীটনাশক প্রয়োগের পরামর্শ দেয়া হয়েছে। তিনি আরও বলেন,চলতি বছর লক্ষ্যমাত্রার চাইতে বেশী আমন ধানের আবাদ করা হয়। উপজেলার ৭টি ইউনিয়নে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও উঠান বৈঠক করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।