1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে কৃষক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসি দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু চিতলমারীর ‘হাম-রুবেলা’ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা আক্তার জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮ কাবা শরিফের গিলাফ উত্তোলন, শুরু হলো হজের আনুষ্ঠানিক প্রস্তুতি শ্যামনগরে ব্যতিক্রমধর্মী ম্যারাথন ‘রান ফর ওয়াটার অনুষ্ঠিত

সনদ স্বাক্ষর অনুষ্ঠানের বিশৃঙ্খলায় জুলাই যোদ্ধারা জড়িত নয় : সালাহউদ্দিন আহমদ

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার সঙ্গে সত্যিকারের জুলাই যোদ্ধারা জড়িত থাকতে পারেন না। আওয়ামী ফ্যাসিবাদরা অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
আজ রোববার (১৯ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জুলাই যোদ্ধাদের সম্মানের চোখে দেখে বিএনপি, তাদের যাতে সম্মানহানি না হয় সে চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, দলগুলোর ধারাবাহিক সংগ্রামের ভিত্তিতেই ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে। তিনি এটিকে জাতীয় জীবনের শক্তি হিসেবে অভিহিত করেন। তার মতে, এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত ব্যক্তি ও সংগঠনকে সম্মানিত করার চেষ্টা করা হয়েছে। কোনোভাবেই তারা যাতে বিতর্কিত না হন, সে চেষ্টা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিএনপিকে এই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর কোনো প্রচেষ্টাই সফল হবে না। এ সময় ক্ষমা চাওয়ার বিষয়ে নাহিদ ইসলামের বক্তব্যকে তিনি স্বাগত জানান।
বিএনপির এই নেতা আরও বলেন, দেশে ঘটে যাওয়া কিছু কিছু ঘটনা একই সূত্রে গাঁথা। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অনেকেই মনে করেন। এ সময় তিনি বিএনপির বক্তব্য খণ্ডিত করে অপব্যাখ্যা দেয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।