1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন ট্রাম্পের হাই-প্রোফাইল অনুষ্ঠানে বন্দুকধারী ঢুকল কী করে, টার্গেট কে ছিল মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা আলোকচিত্রী রঘু রাই আর নেই শাহবাগে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের অবস্থান, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষক সংকট হত্যার উদ্দেশ্যে এসেছিল হামলাকারী, কাছে ছিল ‘একাধিক অস্ত্র’: ট্রাম্প সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত ন : ট্রাম্প যশোরের গর্ব: জুডো প্রতিযোগিতায় ইলার রৌপ্য, রিনার তাম্র জয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় মহানগর ছাত্রশিবিরের ‘হেল্প ডেস্ক’

মঠবাড়িয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা: গ্রেফতার ৩

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার নামে ছয় সন্তানের জনক এক বৃদ্ধ ব্যবসায়িকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম হাওলাদার (৭০) বড় শৌলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে। এঘটনায় থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত সন্দেহে রাজু সহ তিন জনকে গ্রেফতার করে। এদিকে সোমবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে আলম হাওলাদার তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। স্থানীয়দের ধারণা, দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়াতে কেন্দ্র করে মাদকাসক্তরা এ হত্যাকন্ড ঘটিয়েছে।
নিহতের ছোট ছেলে সরোয়ার হাওলাদার বলেন, ব্যবসায়িক লেনদেনের কারণেই তার বাবাকে হত্যা করা হয়েছে। মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, এঘটনায় সোমবার সকালে নিহতের ছেলে সরোয়ার এজাহার নামীয় ৪জনসহ অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।