1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে কৃষক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসি দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু চিতলমারীর ‘হাম-রুবেলা’ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা আক্তার জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮ কাবা শরিফের গিলাফ উত্তোলন, শুরু হলো হজের আনুষ্ঠানিক প্রস্তুতি শ্যামনগরে ব্যতিক্রমধর্মী ম্যারাথন ‘রান ফর ওয়াটার অনুষ্ঠিত

কিছু দল নির্বাচন পেছানোর অপচেষ্টা করছে: মির্জা ফখরুল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : কিছু রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনীতি ও অর্থনীতি, শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে নির্বাচন দরকার।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন ফখরুল।
দেশের ভালোর জন্য দ্রুত নির্বাচন দরকার মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন যেন পিছিয়ে যায় তার অপচেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। দেশের ভালোর জন্য অতিদ্রুত নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার দরকার।’
মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিস্টের পাল্লায় দেশে এখন আর অর্থনীতি বলতে কিছু নেই। দেশের অর্থনীতি, শিক্ষাসহ সবকিছুর ভবিষ্যৎ নির্ভর করবে নির্বাচিত সরকারের ওপর।’
যারা বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, অনেকে বলছে বিএনপি সংস্কার চায় না, তারা মিথ্যা প্রচার করছে। দেশের যা কিছু ভালো তা বিএনপি ও জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে।
জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক শত্রুদের সঙ্গে নিয়ে নেলসন ম্যান্ডেলার মতো বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘মানুষকে আকর্ষণ করার অসাধারণ ক্ষমতা ছিল জিয়াউর রহমানের। জাতি গঠনে তিনি কাজ করেছেন। কিন্তু তার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল আওয়ামী লীগ। ক্ষণজন্মা মানুষদের এত সহজে মুছে ফেলা যায় না। জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করেছে। তারেক রহমানও জিয়াউর রহমানের দেখানো পথে হাঁটছেন।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।