1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

ডুমুরিয়ার কিন্ডার গার্টেনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

ডুমুরিয়া প্রতিনিধি : “শিক্ষক অভিভাবকের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি” এ শ্লোগানকে সামনে রেখে উপজেলার আন্দুলিয়া এসজে কিন্ডার গার্টেনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ আক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় এ সমাবেশ। এসজে কিন্ডার গার্টেনের পরিচালক এ এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কলেজের শিক্ষক (অবঃ) অধ্যাপক এ এম মোস্তফা জামান। প্রধান আলোচক ছিলেন আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসার সহঃ সুপারিনটেনডেন্ট ও দৈনিক পূর্বাঞ্চলের সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী। অভিভাবক সমাবেশে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, বিশিষ্ট সমাজসেবী এ এইচ এম আবুল খায়ের, বিশিষ্ট শিক্ষাসেবী চণ্ডিদাস দেওয়ান, গাজী নূর আলী, বিল্লদাস সাহা, অধ্যক্ষ বিলকিস তারানা, সাংবাদিক জি এম ফিরোজ, হুমায়ুন কবীর খান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।