1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

মেক্সিকোয় ভয়াবহ অগ্নিকাণ্ড: দোকানে আগুনে পুড়ে মৃত্যু ২৩ জনের

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩৭১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি দোকানে আগুন লাগার পর হতাহতের এই ঘটনা ঘটে। রোববার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থাটি বলছে, উত্তর-পশ্চিম মেক্সিকোর হার্মোসিলো শহরে একটি ডিসকাউন্ট স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
দেশজুড়ে চলা ‘ডে অব দ্য ডেড’ উৎসবের দিন শনিবার এই দুর্ঘটনা ঘটে। এদিন মানুষ নানা আয়োজনের মাধ্যমে তাদের প্রয়াত প্রিয়জনদের স্মরণ করছিল।
সোনোরা প্রদেশের গভর্নর আলফোনসো দুরাজো এক ভিডিও বার্তায় বলেন, দুর্ঘটনার কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অধিকাংশ মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়ায় শ্বাস নেওয়ার কারণে।
রাষ্ট্রীয় কৌঁসুলি গুস্তাভো সালাস জানান, ফরেনসিক মেডিকেল সার্ভিসের তথ্য অনুযায়ী, নিহতদের বেশিরভাগই ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) পোস্টে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং উদ্ধার তৎপরতায় সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সোনোরার রেড ক্রস জানিয়েছে, ৪০ কর্মী ও ১০টি অ্যাম্বুলেন্স উদ্ধারকাজে অংশ নেয় এবং আহতদের ছয় দফায় হাসপাতালে নেওয়া হয়।
এদিকে আগুন এখন নিভে গেলেও এর সূত্রপাত নিয়ে এখনও তদন্ত চলছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, শর্ট সার্কিট থেকেই হয়তো আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
অবশ্য শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়ালডোস নামের জনপ্রিয় ডিসকাউন্ট চেইনের ওই দোকানটি কোনও ধরনের হামলার লক্ষ্যবস্তু ছিল না। শহরের ফায়ার সার্ভিস প্রধান জানিয়েছেন, আগুন লেগে যাওয়ার আগে সেখানে বিস্ফোরণ ঘটেছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।