1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি মোরেলগঞ্জে ১০ম শ্রেনীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাইকগাছায় যুবকের আত্মহত্যা শ্যামনগরে স্বামীর গোপন অঙ্গ কাটার পর হাসপাতালে নিয়ে গেলেন স্ত্রী ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক ২ মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কালিয়ায় ছাত্রশিবিরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমš^য় করা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৫ সরকার ভুল পথে গেলে সোচ্চার হবেন নারী এমপিরাও: হামিদুর রহমান আযাদ

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ১০, আহত আড়াই শতাধিক

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরের কাছে সোমবার ভোরে একটি শক্তিশালী ৬.৩ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে এবং প্রায় ২৬০ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় সোমবার রাত ১২টা ৫৯ মিনিটে সংঘটিত হয়। উৎপত্তিস্থল ছিল ২৮ কিলোমিটার (১৭.৪ মাইল) গভীরে এবং মাজার-ই-শরিফের আশেপাশে— যার জনসংখ্যা প্রায় ৫ লাখ ২৩ হাজার।
তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে বালখ ও সমানগান প্রদেশের বিভিন্ন অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, সামরিক উদ্ধার ও জরুরি সহায়তা দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান, আহতদের স্থানান্তর ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান শুরু করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরফত জামান বলেন, উদ্ধার দলগুলো সক্রিয়ভাবে কাজ করছে এবং মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যকর্মীরা ইতোমধ্যেই এলাকায় পৌঁছেছেন এবং আশপাশের হাসপাতালগুলোকে জরুরি অবস্থায় প্রস্তুত রাখা হয়েছে।
USGS তাদের PAGER সিস্টেমে কমলা সতর্কতা (orange alert) জারি করেছে, যা নির্দেশ করে যে, ‘উল্লেখযোগ্য প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।’
এই ধরনের সতর্কতা সাধারণত আঞ্চলিক বা জাতীয় পর্যায়ের প্রতিক্রিয়া প্রয়োজন করে থাকে।
বালখ প্রদেশের মুখপাত্র হাজি যায়েদ জানান, ভূমিকম্পে মাজার-ই-শরিফের ঐতিহাসিক পবিত্র নীল মসজিদ (ব্লু মসজিদ) আংশিকভাবে ধ্বংস হয়েছে। তিনি বলেন, এটি আমাদের জন্য ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে এক বড় ক্ষতি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ উদ্ধার তৎপরতার ভিডিও এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের চিত্র প্রকাশিত হয়েছে। একটি ভিডিওতে উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ টেনে বের করতে দেখা যায়। তবে রয়টার্স জানিয়েছে, এই ভিডিও ও ছবিগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ভূতাত্ত্বিকভাবে আফগানিস্তান দুটি সক্রিয় ফল্ট লাইনের ওপর অবস্থিত, যা যেকোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। চলতি বছরের আগস্টের শেষ দিকে দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে ভূমিকম্প ও আফটারশকে ২,২০০ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজারো মানুষ আহত হয়েছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।