1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

প্রথম দিনই আমরা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম: ভারতের বিমানবাহিনী প্রধান

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের ভেতরে ভারতের চালানো ‘অপারেশন সিনদুর’ অভিযান থেকে বিশ্বকে শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং।
তিনি বলেছেন, যুদ্ধ কেবল শুরু করাই নয়, সময়মতো শেষ করাটাও সমান গুরুত্বপূর্ণ। এমনকি গত মে মাসের সংঘাতে প্রথম দিনই ভারত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল বলেও মন্তব্য করেছেন তিনি।
তার মতে, বিশ্বের অনেক যুদ্ধ এখন লক্ষ্যহীনভাবে অহংকারের প্রতিযোগিতায় পরিণত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং বলেন, “অপারেশন সিনদুর থেকে শেখার বিষয় হলো— সংঘাত কীভাবে শেষ করতে হয়। লক্ষ্য ঠিক রাখা এবং তা অর্জনের দিকে মনোযোগ দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন অনেক যুদ্ধেই দেখা যাচ্ছে, শুরুতে যে উদ্দেশ্য ছিল তা হারিয়ে গেছে। যুদ্ধ এখন কেবলই অহংকারের লড়াইয়ে পরিণত হয়েছে।”
চলতি বছরের ৭ মে ভারতীয় সেনা ও বিমানবাহিনী পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মিরে নয়টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এরপর চার দিন ধরে দুই দেশের মধ্যে সংঘাত চলতে থাকে। অবশেষে ১০ মে যুদ্ধবিরতির ঘোষণা দেয় উভয়পক্ষ।
অমরপ্রীত সিং দাবি করেন, “আমাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার এবং তা প্রথম দিনেই অর্জিত হয়েছিল। প্রথম দিনই আমরা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তখন পাকিস্তান রাজি হয়নি। পরে তারাই যুদ্ধ থামাতে চায়, আর সেটি সঠিক সিদ্ধান্ত ছিল। সময়মতো সংঘাত বন্ধ না করলে সেটি কোন দিকে গড়াত বলা যেত না। আমরা মাত্র ৮৫ ঘণ্টায় পুরো সংঘাতের ইতি টানতে পেরেছি— এটাই মূল সাফল্য।”
রাজধানী দিল্লিতে আয়োজিত ভারত ডিফেন্স কনক্লেভ ২০২৫–এ তিনি এসব কথা বলেন।
একই অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএস) জেনারেল অনিল চৌহান বলেন, অপারেশন সিনদুর থেকে ভারতীয় বাহিনীও গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে, যা ভবিষ্যতের যুদ্ধকৌশলে অন্তর্ভুক্ত করা হবে।
তিনি বলেন, এখন থেকে পাকিস্তানজুড়ে গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতা বজায় রাখতে হবে— এটাই হবে ‘নতুন স্বাভাবিক অবস্থা’।
চৌহান আরও বলেন, “এখনকার যুদ্ধের ধরন বদলে গেছে। আকাশ প্রতিরক্ষা, ড্রোন প্রতিহত করা এবং ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা বাড়ানোই হবে নতুন বাস্তবতা— এটাই আমাদের প্রস্তুতির দিকনির্দেশ।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।