1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

আবারও ভেস্তে গেল পাকিস্তান-আফগান শান্তি আলোচনা, যুদ্ধের দামামা

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আফগানিস্তান এবং পাকিস্তানের শান্তি আলোচনা ফের ভেস্তে গেল। তৃতীয় দফায় গত বৃহস্পতিবার থেকে তুরস্কের ইস্তানবুলে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন।
তৃতীয় দফার এই আলোচনায় লাভ হল না। যুদ্ধবিরতি নিয়ে দু’পক্ষ একমত হতে পারেনি বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। পাকিস্তানের তরফেও আনুষ্ঠানিক ভাবে তা জানিয়ে দেওয়া হয়েছে। যদিও কাবুল এখনও কোনো মন্তব্য করেনি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শান্তি আলোচনার অচলাবস্থার কথা জানিয়ে ফের কাবুলকে হুঁশিয়ারি দিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে তিনি জানান, সংঘাতের কোনও সুরাহা হয়নি।
যুদ্ধবিরতি ততদিনই চলবে, যতদিন আফগানিস্তানের মাটি থেকে পাকিস্তানে আর কোনও হামলা না-হচ্ছে। যদি আবার হামলা হয়, তবে পাকিস্তান পাল্টা জবাব দেবে।
তৃতীয় দফার আলোচনায় ঠিক কী ঘটেছিল? ব্যাখ্যা করেছেন আসিফ। তিনি জানান, প্রায় সব ক্ষেত্রেই পাকিস্তান এবং আফগানিস্তান একমত হয়েছিল। কেবল একটি ‘না’ আলোচনা ভেস্তে দিয়েছে।
আসিফের কথায়, ‘তুরস্ক এবং কাতার আমাদের অবস্থানকে সমর্থন করে। এমনকি, আফগান প্রতিনিধিরাও সম্মত হয়েছিলেন। কিন্তু এ বিষয়ে কোনও লিখিত সম্মতিপত্রে স্বাক্ষর করতে তারা রাজি হননি। সেই কারণেই আলোচনা ভেস্তে গেল।
আফগানিস্তান চেয়েছিলেন, মৌখিক সম্মতি গ্রহণযোগ্য হোক। কিন্তু আন্তর্জাতিক কোনও আলোচনায় তা সম্ভব নয়।
পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে কাতার ও তুরস্ক। আসিফের দাবি, এই দুই দেশও আশাহত হয়েছে।
তার অভিযোগ, কাবুলের প্রতিনিধিদের শান্তি স্থাপনের সদিচ্ছা ছিল না। তাই পাকিস্তানকে তারা একবারও আটকাননি। তারাও সংঘাতের পথেই হাঁটতে চাইছেন বলে মত পাক প্রতিরক্ষামন্ত্রীর।
তিনি বলেন, ‘আমাদের একটাই দাবি ছিল, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে যাতে কোনও হামলা চালানো না হয়, তা কাবুলকে নিশ্চিত করতে হবে। যদি এর পর আবার কোনও হামলা হয়, আমরা জবাব দেব।’
পাকিস্তানে দীর্ঘ দিন ধরে সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। তারা আফগানিস্তানে ক্ষমতাসীন তালিবানের একটি শাখা সংগঠন।
তাদের বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তানে একাধিক সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে রয়েছে এই গোষ্ঠী। কিন্তু কাবুল তাদের বিরুদ্ধে পদক্ষেপে রাজি নয়। গত অক্টোবর মাসের শুরুর দিকে এ নিয়ে দুই দেশ সংঘাতে জড়িয়ে পড়েছিল।
আপাতত যুদ্ধবিরতি চলছে। তবে আলোচনায় সুরাহা না-হওয়ায় তা এখন আরও নড়বড়ে হয়ে পড়ল। দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনও বন্ধ রয়েছে। যে কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে।
এদিকে, তুরস্কে চলমান শান্তি আলোচনার মধ্যেই আবারো সংঘাতে জড়িয়েছে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলের দিকে এই সংঘাতে আফগানিস্তানে কমপক্ষে পাঁচজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের কান্দাহার প্রদেশের জেলা স্পিন বোলদাকের জেলা হাসপাতালের এক চিকিৎসক নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ওই ঘটনায় ৪ জন নারী এবং একজন পুরুষসহ মোট ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।