1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

সুন্দরবনে পর্যটকবাহী বোট উল্টে নারী নিখোঁজ

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মোংলার পশুর নদীতে পর্যটকবাহী একটি বোট উল্টে রিয়ানা আবজাল (২৮) নামের এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের সন্ধানে বনবিভাগের সদস্য ও স্থানীয়রা নদীতে তল্লাশি চালাচ্ছেন।
সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, সুন্দরবনের ঢাংমারী এলাকার ‘ম্যানগ্রোভ ভেলী’ রিসোর্টে পরিবারসহ রাত কাটানোর পর সকালে ১৩ জন পর্যটক একটি ছোট বোটে করে করমজল পর্যটন কেন্দ্রে যাচ্ছিলেন।
বেলা সাড়ে ১১টার দিকে বোটটি ঢাংমারী খাল ও পশুর নদীর সঙ্গমস্থলে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে তা উল্টে যায়। এতে সবাই নদীতে পড়ে যান। স্থানীয়দের সহায়তায় ১২ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন রিয়ানা আবজাল।
নিখোঁজ রিয়ানার বাবা আবুল কালাম আজাদ জানান, একটি নৌবাহিনীর জাহাজের ঢেউয়ের আঘাতে তাদের বোটটি উল্টে যায়। বোটে থাকা ১৩ জনের মধ্যে ১২ জন নিরাপদে উঠতে পারলেও তার মেয়ে নিখোঁজ রয়েছেন।
রিয়ানা আবজাল বাংলাদেশের বিমান বাহিনীতে পাইলট হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি আমেরিকায় প্রবাসী হন। বর্তমানে তিনি ঢাকার উত্তরায় বসবাস করতেন। তাদের বাড়ি বরিশালে।
এ ঘটনায় বনবিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।