1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

দিল্লি বিস্ফোরণে জড়িত কেউ রেহাই পাবে না : নরেন্দ্র মোদি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় যারা জড়িত তাদের কেউই রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেন, ভয়াবহ বিস্ফোরণের পেছনে যারা ষড়যন্ত্র করেছে, তাদের কেউই রেহাই পাবে না। বিস্ফোরণের ওই ঘটনায় ৯ জন নিহত এবং আরও অন্তত ২০ জন আহত হন। মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, মোদি বর্তমানে ভূটান সফরে রয়েছেন। মঙ্গলবার দেশটির রাজধানী থিম্পুতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমাদের সংস্থাগুলো এই ষড়যন্ত্রের মূল পর্যন্ত পৌঁছাবে। যারা এর পেছনে আছে, তাদের কেউই ছাড় পাবে না। জড়িতদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।”
তিনি আরও বলেন, “আজ আমি এখানে এসেছি ভারাক্রান্ত হৃদয়ে। গতকাল সন্ধ্যায় দিল্লিতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা সবার মনকে ব্যথিত করেছে। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর শোক বুঝতে পারছি। আজ পুরো দেশ তাদের পাশে আছে।”
মোদি জানান, তিনি গত রাতভর তদন্তকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রেখেছেন।
এর আগে সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে এক ট্রাফিক সিগন্যালে ধীরে চলা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। সাদা রঙের হুন্দাই আই-২০ মডেলের ওই গাড়িতে বিস্ফোরণে ৯ জন নিহত ও আরও ২০ জন আহত হন।
ভারতের এই রাজধানীর ব্যস্ততম এলাকায় বিস্ফোরণে আশপাশের আরও বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।