1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

আগুনে হংকংয়ের বহুতল ভবনে মৃতের সংখ্যা বেড়ে ৫৫, গ্রেপ্তার ৩

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : হংকংয়ের তাই পো এলাকায় আগুনে পুড়ে যাওয়া বহুতল ভবন কমপ্লেক্স থেকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরেও ধোঁয়া উঠতে দেখা গেছে। দেশটির ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে, চারটি ভবনের আগুন এখন নিয়ন্ত্রণে। তবে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে তাদের বৃহস্পতিবার সারা দিন লাগতে পারে। ওয়াং ফুক কমপ্লেক্সে থাকা আটটি ভবনের চারটি আগুনে পুরোপুরি পুড়ে গেছে, আরও তিনটি ভবন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ রাখা হয়েছে ঘটনাস্থলের আশপাশের ১৩টি স্কুল।
ফায়ার সার্ভিস তাদের সর্বশেষ আপডেটে ৫৫ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে। ৫৫ জনের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৫১ জন। বাকি চারজন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। গুরুতর আহত হয়েছেন অন্তত ৪৫ জন, যারমধ্যে আট ফায়ার কর্মী রয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন ২৭৯ জন। হতাহতের এ খবর নিশ্চিত করেছেন হংকং শহরের প্রধান নির্বাহী জন লি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার বেলা ২টা ৫১ মিনিটে তারা প্রথম বহুতল ভবনে আগুন লাগার খবর পায়। আগুন লাগার পর কমপ্লেক্সের শত শত বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। যাঁদের পুনর্বাসন প্রয়োজন পড়বে, তাঁদের জন্য জরুরি আবাসন বরাদ্দ করা হচ্ছে।
বিবিসি বলছে, বৃহস্পতিবার সকাল ৮টায়ও ভবনগুলো থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। বহুতল ভবনের কোথাও কোথাও ছোট ছোট আগুনের শিখা তখনো দেখা যাচ্ছিল। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে বৃহস্পতিবার থেকেই ওয়াং ফুক কমপ্লেক্সের অনেক বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তাঁরা ভবন থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন। অনেকে রাতে বন্ধু বা স্বজনদের বাড়িতে অবস্থান করে ভোরে নিজেদের বাড়িঘরের ক্ষয়ক্ষতি দেখতে ঘটনাস্থলে আসেন।
কোথা থেকে বা কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় পুলিশ একটি নির্মাণ প্রতিষ্ঠানের দুই পরিচালক ও একজন প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে।
আগুন লাগার পর ‘অস্বাভাবিকভাবে’ এটি ছড়িয়ে পড়ে। এতে করে অনেকে বের হয়ে আসতে পারেননি। আর ভবনের ভেতর পলিস্টাইরিনসহ অন্যান্য দাহ্য পদার্থ পাওয়া গেছে। যা আগুন জ্বালাতে আরও সহায়তা করেছে। এছাড়া কমপ্লেক্সে থাকা নিরাপত্তা জাল, ক্যানভাস এবং প্লাস্টিকের কভারগুলো সেফটি স্ট্যান্ডার্ড পূরণ করতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।