1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

বিপিএল মাতাতে ৯ ক্রিকেটারকে অনুমতি দিল পাকিস্তান

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক ; আগামী বিপিএল আসরে অংশগ্রহণ করবে প্রায় সব দলের পাকিস্তানি ক্রিকেটাররা। তবে শুরুতে ছিল যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অনুমতি দেবেন কি না, তা নিয়ে সংশয়। এখন পর্যন্ত পিসিবি পাকিস্তানি দলের ৯ জন ক্রিকেটারকে বিপিএল খেলার অনুমতি দিয়েছে। এমনটায় জানায় এনডিটিভির এক প্রতিবেদনে।
এনওসি পাওয়া ক্রিকেটাররা হলেন- মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, ইহসানউল্লাহ, হায়দার আলি, আবরার আহমেদ, খাজা নাফিস ও সালমান ইর্শাদ।
তবে পাকিস্তানি ব্যাটার উমর আকমলকে এনওসি দেয়া হয়নি। সিদ্ধান্তের কারণ জানতে তিনি পিসিবির কাছে আবেদন করেছেন। উমর আকমল বলেন, আমি জানি না কেন আমার এনওসি অনুমোদন দেওয়া হয়নি। এই সিদ্ধান্তের কারণে আমি বেশ কিছু ভালো চুক্তি হারিয়েছি।
বিপিএলের প্রায় সব দলেই পাকিস্তানের একাধিক ক্রিকেটার থাকায় এই অনুমতিকে বড় স্বস্তি হিসেবে দেখছেন ফ্র্যাঞ্চাইজিগুলো।
বিপিএলের প্রথম পর্ব হবে সিলেটে। ছয় দিনে ১২টি ম্যাচ হবে, এবং মাঝে দুই দিন করে বিরতি থাকবে। দ্বিতীয় পর্ব চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৫ জানুয়ারি বিপিএল ঢাকায় ফিরে আসবে। তিনদিন টানা ম্যাচ খেলার পর ১৭ জানুয়ারি গ্রুপ পর্ব শেষ হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট