1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

তৃণমূল নেতাকর্মীদের প্রতি এনসিপির বার্তা

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তৃণমূল নেতাকর্মীদের জন্য বিশেষ বার্তা দিয়েছে দলটি। দলের সব স্তরের নেতাকর্মীদের স্থানীয় পর্যায়ে বিক্ষোভ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার এনসিপির সদস্যসচিব আখতার হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই নির্দেশনা দেন।
ওই পোস্টে তৃণমূল নেতাকর্মীদের জন্য বার্তা দিয়ে আখতার হোসেন বলেন, ‘শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের খুনিদের গ্রেপ্তার ও বিচার, জুলাই গণহত্যার খুনিদের ভারত থেকে দেশে প্রত্যাবর্তন, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, আওয়ামী সন্ত্রাসী ও দোসরদের গ্রেপ্তার এবং নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা, সংবাদ মাধ্যমের ওপরে হামলার প্রতিবাদ, ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সর্বস্তরের জনতাকে সঙ্গে নিয়ে বিক্ষোভ আয়োজনের নির্দেশ।
তিনি বলেন, ‘বিক্ষোভ চলবে কিন্তু কোনোভাবে কোনো বিশৃঙ্খলায় জড়ানো যাবে না। আন্দোলনে বিভিন্ন গ্রুপ অনুপ্রবেশ করে স্যাবটাজ করার পরিকল্পনায় আছে। তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হলো।’
আখতার হোসেন বলেন, ‘প্রতিবাদী বক্তব্য হবে কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পড়ে এমন কোনো বিষয়ে এনগেজড হওয়া যাবে না। জনসাধারণকে সাবধান রাখার দ্বায়িত্বও আমাদের।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।