1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

থানা থেকে লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র এখনও উদ্ধার হয়নি: ইসি সানাউল্লাহ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের বৈঠকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, জুলাই মাসের অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া অস্ত্রের ১৫ শতাংশ ও গুলির ৩০ শতাংশ এখনও উদ্ধার হয়নি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউজে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নির্বাচন কমিশনার বলেন, জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র ও ৩০ শতাংশ গুলি এখনও উদ্ধার হয়নি। এগুলো উদ্ধারে অভিযান চলছে। অস্ত্র-গুলি দ্রুত উদ্ধারের ওপর জোর দিয়ে তিনি বলেন, হারিয়ে যাওয়া গোলা-বারুদের একটা বড় অংশ উদ্ধার হয়নি। এগুলো উদ্ধার করতে পারলে মানুষের মধ্যে নির্বাচনী আস্থা ফিরবে।
তিনি নির্বাচনী সময়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ় থাকার আহ্বান জানান। সানাউল্লাহ বলেন, নির্বাচনকালীন সময়ে কোনো দল বা গোষ্ঠী অপকর্ম করে যাতে পার পেতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ় থাকতে হবে।
নির্বাচনী পরিবেশ স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে তিনি সব কর্মকর্তার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, কোনো কাজে পক্ষপাতিত্ব করা যাবে না। আইনের অধীনে থেকে রাজনৈতিক দলগুলো কাজ করতে হবে, যাতে নির্বাচনের উৎসব আমেজ বিরাজ থাকে। এসময় আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের পরামর্শ দেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।