1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা বেনাপোলে মিথ্যা ঘোষনায় আমদানি করা রুই মাছ জব্দ চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হাসপাতালে রোগী বেচাকেনা, দালালি বন্ধ করে দেবো: স্বাস্থ্যমন্ত্রী রামপুরা হত্যাকাণ্ড: আরও প্রমাণ দাখিলে সময় চায় প্রসিকিউশন, রায় হলো না আজ পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে: পল কাপুর ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আকস্মিক ভূমি অফিসে প্রতিমন্ত্রী, দরজায় তালা দেখে বসে থাকলেন বারান্দায় ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র ইরানে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

সুন্দরবনে শিকারীর ফাঁদ থেকে জীবিত হরিণ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

শরণখোলা : তিন দিনের ব্যবধানে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বনাঞ্চলে শিকারীদের পেতে রাখা ফাঁদ থেকে আরো একটি চিত্রল হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। জোংড়া টহল ফাঁড়ীর বনাঞ্চলে রবিবার দুপুরে ফাঁদে আটক হরিণসহ তিনটি সিঙ্গেল মালা ফাঁদ উদ্ধার হয়েছে। ফাঁদ থেকে উদ্ধার করে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া ফরেষ্ট টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার নজরুল ইসলামের নেতৃত্বে বনরক্ষীরা রবিবার (১১ জানুয়ারী) সুন্দরবনের জোংড়া বনাঞ্চলে হেটে টহলের সময় সুন্দরবনের কালীরখাল সংলগ্ন বনের মধ্যে শিকারীদের পেতে রাখা মালা ফাঁদে একটি চিত্রল হরিণ আটকে রয়েছে দেখতে পায়। বনরক্ষীরা বনের মধ্যে তল্লাশী করে আরো তিনটি সিঙ্গেল মালা ফাঁদ উদ্ধার করেন। শিকারীর পাতা ফাদে আটক হরিণ টিকে উদ্ধার করে হরিণটি তৎক্ষনাত সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া জোংড়া বনাঞ্চলে শিকারীদের বানানো একটি টংঘর ভেঙ্গে দিয়েছেন বনরক্ষীরা। এর আগে গত ৮ জানুয়ারী মৃগামারী বনাঞ্চলে শিকারীদের পাতা ফাঁদে আটক একটি চিত্রল হরিণ উদ্ধার বনে ছেড়ে দেন বনরক্ষীরা। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, জোংড়া ফরেষ্ট টহল ফাঁড়ির বনাঞ্চলে ফাঁদ থেকে উদ্ধার করা হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট