1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মোংলায় ৭ দোকানদারকে ৩১ হাজার টাকা জরিমানা পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগাবে সরকার সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভেড়ামারা কৃতি সন্তান ফারিয়া আক্তারকে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা আশাশুনিতে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা বেনাপোলে মিথ্যা ঘোষনায় আমদানি করা রুই মাছ জব্দ চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হাসপাতালে রোগী বেচাকেনা, দালালি বন্ধ করে দেবো: স্বাস্থ্যমন্ত্রী

কালিয়ায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া : শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণের লক্ষ্যে কালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারি ২০২৬ (বুধবার) কালিয়া উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সচিবরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম। তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি নাগরিকের মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় সেবা নিশ্চিতের অন্যতম ভিত্তি। কোনো শিশুকে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনতে জন্ম নিবন্ধনের গুরুত্ব অপরিসীম। একইভাবে সঠিক মৃত্যু নিবন্ধন জনসংখ্যা পরিসংখ্যান ও রাষ্ট্রীয় পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। তিনি সময়মতো ও নির্ভুলভাবে নিবন্ধন সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং মাঠপর্যায়ে সচিবদের দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার প্রস্ফুট মন্ডল, একাডেমিক সুপারভাইজার এম. শারাফাত হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। তারা জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম, তথ্য যাচাই, সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং শতভাগ নিবন্ধন অর্জনের কৌশল নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের কর্মশালা তাদের দায়িত্ব পালনে সহায়ক হবে এবং শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট