1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মোংলায় ৭ দোকানদারকে ৩১ হাজার টাকা জরিমানা পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগাবে সরকার সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভেড়ামারা কৃতি সন্তান ফারিয়া আক্তারকে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা আশাশুনিতে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা বেনাপোলে মিথ্যা ঘোষনায় আমদানি করা রুই মাছ জব্দ চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হাসপাতালে রোগী বেচাকেনা, দালালি বন্ধ করে দেবো: স্বাস্থ্যমন্ত্রী

কালিয়া মোড়ে বোমা বিস্ফোরণ, শিশু আহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া : নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া মোড় বাজার এলাকায় বোমা সদৃশ্য একটি বস্তু বিস্ফোরণে ১১ বছর বয়সী এক শিশু আহত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শিশুর নাম মো. আলিফ মোল্লা (১১)। সে নড়াগাতী থানার জয়নগর গ্রামের বাসিন্দা এবং বাচ্চু মোল্লার ছেলে।
স্থানীয়দের ভাষ্যমতে, ছোট কালিয়া মোড় বাজারের একটি দোকানের পেছনে সহপাঠীদের সঙ্গে খেলছিল আলিফ। খেলার একপর্যায়ে পাশে পড়ে থাকা একটি ব্যাগের ভেতর থেকে বেরিয়ে থাকা সুতলি টান দিলে আকস্মিকভাবে ব্যাগের মধ্যে থাকা বোমা সদৃশ্য বস্তুটি বিস্ফোরিত হয়। এতে বিকট শব্দের সৃষ্টি হয় এবং আলিফের পায়ের হাঁটুর পেছনের অংশ ঝলসে যায়।
বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং আহত শিশুকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। এ ছাড়া কালিয়া উপজেলা আর্মি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ঘটনাস্থল থেকে আর কোনো বিস্ফোরক বা আলামত উদ্ধার করা সম্ভব হয়নি।
এলাকাবাসীর ধারণা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে কোনো কুচক্রী মহল এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
কালিয়া থানার সূত্র জানায়, আহত শিশুর চিকিৎসা চলমান রয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট