1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মোংলায় ৭ দোকানদারকে ৩১ হাজার টাকা জরিমানা পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগাবে সরকার সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভেড়ামারা কৃতি সন্তান ফারিয়া আক্তারকে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা আশাশুনিতে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা বেনাপোলে মিথ্যা ঘোষনায় আমদানি করা রুই মাছ জব্দ চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হাসপাতালে রোগী বেচাকেনা, দালালি বন্ধ করে দেবো: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

তথ্যবিবরণী : জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান আজ (বৃহম্পতিবার) সকালে খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।

প্রধান অতিথি বলেন, প্রতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষ্যে বিভিন্ন স্কুলের প্রতিযোগীরা অসাধারণ প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন ইভেন্টে তাদের সুকুমার বৃত্তির চর্চা করে থাকে। আত্মবিশ^াস ও দক্ষতার সাথে প্রতিযোগীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মন, মেধা ও সৃষ্টিশীলতার পরিচয় দিয়ে থাকে। তিনি আরও বলেন, আজকের এই জাতীয় শিক্ষা সপ্তাহ সফল করার জন্য প্রতিযোগীদের পেছনে যেসকল অভিভাবক ও শিক্ষার্থীরা নীরবে ফুল্গধারার মতো কাজ করেছেন তাদের অবদান অনস্বীকার্য।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো: আনিস-আর-রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হক। স্বাগত বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক (কলেজ) ড. এস, এম সাজজাদ হোসেন। এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল উপপরিচালক মোঃ কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার এস, এম, ছায়েদুর রহমান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে।

খুলনা বিভাগের ১০ জেলার ১১শত শিক্ষার্থী দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় ১৯ টি ইভেন্টে অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট