1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মোংলায় ৭ দোকানদারকে ৩১ হাজার টাকা জরিমানা পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগাবে সরকার সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভেড়ামারা কৃতি সন্তান ফারিয়া আক্তারকে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা আশাশুনিতে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা বেনাপোলে মিথ্যা ঘোষনায় আমদানি করা রুই মাছ জব্দ চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হাসপাতালে রোগী বেচাকেনা, দালালি বন্ধ করে দেবো: স্বাস্থ্যমন্ত্রী

জীবননগরে সেনা হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করা বিএনপি নেতার দাফন সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: সেনা হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করা চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু’র দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার(১৫ জানুয়ারী) সকাল ১০ টায় জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ২য় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ পড়ান জীবননগর বসুতিপাড়া জামে মসজিদের ঈমাম মাওলানা রুহুল আমিন। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই কাজল হোসেন।জানাযা নামাজ শেষে পৌর কেন্দ্রীয় কবরস্থানে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।সমাহিত করার পর মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে অংশ নেয় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু সহ হাজারো মুসল্লীরা।
পরে মরহুম বিএনপি নেতার বড় ভাই কাজল হোসেন সাংবাদিকদের বলেন, আমার ভাইকে সেনা অভিযানের নামে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। গত দুইদিন ধরে অনেকেই বলছেন এর সঠিক বিচার হবে। এটি শুধু মুখের কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য যে, গত ১৩ জানুয়ারী  রাতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।সেনা হেফাজতে থাকার কিছুক্ষণ পরে মৃত্যু বরণ করে সে।মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে বিক্ষোভ সমাবেশ করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।তারা অভিযোগ করেন বিএনপি নেতা ডাবলুকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।  বিক্ষোভ মিছিলে জীবননগর শহর উত্তাল হয়ে পড়ে।সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। পরে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিভিন্ন নেতৃবৃন্দ শোক জানান।অভিযানে অংশগ্রহণ করা সকল সেনা সদস্যদের প্রত্যাহার করে সেনানিবাসে পাঠানো হয়।
মরদেহ ময়নাতদন্ত শেষে বুধবার জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১ম জানাযা অনুষ্ঠিত হয়। পরেরদিন বৃহস্পতিবার সকাল ১০ টায় একই স্থানে ২য় জানাযা শেষে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় বিএনপি নেতা ডাবলু কে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট