1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মোংলায় ৭ দোকানদারকে ৩১ হাজার টাকা জরিমানা পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগাবে সরকার সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভেড়ামারা কৃতি সন্তান ফারিয়া আক্তারকে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা আশাশুনিতে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা বেনাপোলে মিথ্যা ঘোষনায় আমদানি করা রুই মাছ জব্দ চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হাসপাতালে রোগী বেচাকেনা, দালালি বন্ধ করে দেবো: স্বাস্থ্যমন্ত্রী

নড়াইলে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার (১৪ জানুয়ারি) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন—উপজেলার দিঘলিয়া গ্রামের মো. কামরুজ্জামান মণ্ডলের ছেলে তোফায়েল মণ্ডল (২৫), লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের তবিবুর বিশ্বাসের ছেলে মো. রাসেল বিশ্বাস (১৯), সাতক্ষীরা শ্যামনগরের বইশখালি গ্রামের মৃত নূর ইসলাম গাজীর ছেলে ইসমাইল হোসেন ওরফ পিন্টু (৫০) এবং একই গ্রামের মৃত তোফাজ্জল গাজীর ছেলে আমিনুর গাজী (৪৫)।
পুলিশ জানায়, লোহাগড়া সেনা ক্যাম্প ও থানা পুলিশের যৌথ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়ে উপজেলার দিঘলিয়া এলাকার তোফায়েল মণ্ডলের বাড়িতে রাতে অভিযান চালায়। এসময় তার দেওয়া তথ্যে বসতঘরের ওয়ারড্রব থেকে একটি চাইনিজ ৭ দশমিক ৬২ মিলিমিটারের পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত তোফায়েলকে সঙ্গে নিয়ে উপজেলার আগ্রাহাটি এলাকার ছোটন মোল্যার মাছের ঘের থেকে রাসেল, পিন্টু ও আমিনুর নামের তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যে ঘেরের বিভিন্ন স্থান থেকে একটি এয়ারগান, ৮০০ পিস গুলি, মদক, চাপাতি, দা, রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি মো. আব্দুর রহমান বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী ও পুলিশ দিঘলিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে নিয়মিত মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট