1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগাবে সরকার সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভেড়ামারা কৃতি সন্তান ফারিয়া আক্তারকে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা আশাশুনিতে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা বেনাপোলে মিথ্যা ঘোষনায় আমদানি করা রুই মাছ জব্দ চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হাসপাতালে রোগী বেচাকেনা, দালালি বন্ধ করে দেবো: স্বাস্থ্যমন্ত্রী রামপুরা হত্যাকাণ্ড: আরও প্রমাণ দাখিলে সময় চায় প্রসিকিউশন, রায় হলো না আজ

পরকীয়ার অভিযোগে গৃহবধূ ও যুবককে নির্যাতনের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গায় পরকীয়ার অভিযোগে গৃহবধূ ও যুবককে প্রকাশ্যে চুল কেটে, গলায় জুতার মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় দর্শনা থানা এলাকার নেহালপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়।
ভুক্তভোগীরা হলেন কুন্দিপুর গ্রামের মো. আরিফের স্ত্রী আসমা বেগম (২৫) এবং একই গ্রামের আহমদ আলীর ছেলে স্বপন (২৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে এলাকার একাংশ প্রথমে তাদের আটক করে। এরপর কোনো আইনি প্রক্রিয়া ছাড়া প্রকাশ্যে চুল কেটে অপমান, গলায় জুতার মালা পরানো এবং গাছের সঙ্গে বেঁধে রাখার মতো শারীরিক নির্যাতন চালানো হয়। এ ঘটনার সময় অনেক মানুষ উপস্থিত ছিলেন এবং কিছু দৃশ্য কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। যা মুহূর্তে ভাইরাল হয়।
খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে হেফাজতে নেয়।
দর্শনা থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আইন নিজের হাতে নেওয়ার অধিকার নেই। অপরাধের বিচার দেশের প্রচলিত আইন ও আদালতের মাধ্যমে হবে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
উপজেলা নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল জানান, সামাজিকভাবে কাউকে হেয় করার উদ্দেশ্যে মারধর বা অপমান করা দণ্ডনীয় অপরাধ। ভুক্তভোগীরা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট